Friday, April 20, 2012

Dolancer News Article: Corporate!


অনলাইন আয়ের জনপ্রিয় সাইট- dolancer.com

অনলাইন আয়ের জনপ্রিয় সাইট- dolancer.com
বিশ্বখ্যাত গার্টনারের প্রতিবেদনে আউটসোর্সিংয়ে বিশ্বের তৃতীয় সেরা হিসেবে স্বীকৃতি পেয়েছে ঢাকা। এ রিপোর্ট আউটসোর্সিংয়ে বাংলাদেশ সমপর্কে উন্নত বিশ্বের ধারণা পাল্টে দিয়েছে। গত কয়েক বছরেআমাদের দেশে ফ্রিল্যান্সার আউটসোর্সারদের পরিমাণ বৃদ্ধি পেয়েছে যথেষ্ট পরিমাণে। বাংলাদেশে আউটসোর্সিংয়ের মাধ্যমে অর্থ উপার্জন করার যে সব ওয়েবসাইট রয়েছে, তার মধ্যে অন্যতম একটি হচ্ছে ডুল্যান্সার ডটকম (www.dolancer.com).
প্রতিষ্ঠাকাল
ডুল্যান্সার যুক্তরাষ্ট্রের ডেলোয়ার রাজ্যে নিবন্ধনকৃত একটি প্রতিষ্ঠান। উল্লেখ্য, এখান থেকে গুগল এবং ফেসবুকের মতো প্রতিষ্ঠানগুলোও নিবন্ধন নিয়েছে। ডুল্যান্সারের এশিয়া প্যাসিফিক অঞ্চলের সিইও রোকন ইউ আহাম্মেদ ডুল্যান্সার প্রসঙ্গে বলেন, ্তুযুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ইউনিভার্সিটির কমিপউটারসায়েন্সের শিক্ষার্থী জুনিয়র প্রিস্টল জাগলার ডুল্যান্সার আউটসোর্সিং আইএনস্থির প্রতিষ্ঠাতা। তাদের প্রায় ৯টির মতো প্রজেক্ট রয়েছে, যার মধ্যে একটি হলো কর্পোরেট আউটসোর্সিং। যেখান থেকে তারা দুনিয়াব্যাপী বিভিন্ন কোমপানিকে বড় এবং জটিল সফটওয়্যার ডেভেলপার কাজ দিয়ে থাকে। আমার
প্রতিষ্ঠান ইনটুইট ইনফোসিস ওই সব প্রজেক্টে কাজ করত। জাগলারের সঙ্গে কাজের সূত্র ধরে ব্যক্তিগত সমপর্ক গড়ে ওঠে। এরপর যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত হয় ডুল্যান্সার ডটকম। ডুল্যান্সার ডটকম প্রতিষ্ঠার পর এনবিসিসহ বিশ্বখ্যাত বেশকিছু মিডিয়ায় গুরুত্বের সঙ্গে সংবাদটি প্রকাশিত হয়।
যাদের আছে কাজের সুযোগ
ওয়েব ডিজাইনার, সফটওয়্যার ডেভেলপার, ডিজাইনারসহ নানা শ্রেণীর প্রশিক্ষিত এবং এমনকি যারা কেবল কমিপউটার এবং ইন্টারনেট চালাতে পারে, তারাও ডুল্যান্সার থেকে নিয়মিত কাজ নিয়ে করছে এবং প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করছে। আর তাদের কাজের পরিমাণও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাদের মধ্যে অনেকেই কাজ করার পাশাপাশি ডুল্যান্সার থেকে কাজ সংগ্রহ করে অন্যদের দিয়েও করিয়ে নিচ্ছে। অর্থাত তারা উদ্যোক্তা হয়ে উঠছে। আউটসোর্সিংয়ে আগ্রহী নতুনদের
জন্য ডুল্যান্সারে রয়েছে নানা ধরনের সুযোগ। এমনকি যারা প্রোগ্রামিং বা ডিজাইনের কাজও জানে না, তাদের জন্যও রয়েছে সুযোগ। ফ্রিল্যান্সার সেলস কনসালট্যান্টের জন্যও তাদের রয়েছে বিশেষ মডিউল।
এ মাস থেকে চালু হয়েছে ফোরাম পোস্টিং নামের বিশেষ একটি সার্ভিস। এটি সার্স ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য অত্যন্ত কার্যকরী একটি সার্ভিস। দ্রুত পেজ র্যাংকিংও বৃদ্ধি পায়। ডুল্যান্সার ডটকমের আছে দক্ষ ও অভিজ্ঞ ফ্রিল্যান্স ফোরাম, লেখক যারা ফোরামকে অতি দ্রুত জনপ্রিয় করে তুলতে পারে।
অনলাইন আয়ের পরিসংখ্যান
বৃহত্তম আউটসোর্সিং জাতি হলো মার্কিন যুক্তরাষ্ট্র (৪০ শতাংশ) এবং যুক্তরাজ্য (১০ শতাংশ)। বৃহত্তম ফ্রিল্যান্সার জাতি ভারত (৩৪ শতাংশ), মার্কিন যুক্তরার্ষ্ট্র (১১ শতাংশ) এবং শীর্ষ পাঁচটি প্রকল্প পিএইচপি, ওয়েবসাইট ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, ডাটা এন্ট্রি এবং কপি রাইটিং। ঢাকা হলোআউটসোর্সিংয়ে তৃতীয় শহর। ভারতীয় এবং এশিয়ার ফ্রিল্যান্সার বাজারের সর্বাধিক ভাগ দখল করতেমার্চ ২০১২ থেকে ডুল্যান্সার ডটকম বৃহত পরিসরে প্রচার শুরু করতে যাচ্ছে। ২০১২ সালে ডুল্যান্সার ডটকম ৩ লাখ কাজ দেয়ার ঘোষণা দিয়েছে।গুগল, অামাজন, ফ্রিল্যান্সারসহ বিশ্বের জনপ্রিয় সব আউটসোর্সিং কোমপানির মার্কেটিংয়ের প্রধান হাতিয়ার হচ্ছে রেফারাল সিস্টেম বা অ্যাফিলিয়েটস মার্কেটিং। এ ধারা অনুযায়ী ডুল্যান্সারেও বিষয়টি রয়েছে। উল্লেখ্য, ডুল্যান্সারে অ্যাফিলিয়েটস মার্কেটিং আরও বেশি ইউজার ফ্রেন্ডলি।
সাফল্যের কথা
আমজাদ হোসেন ৫২ বছর বয়সের বাংলাদেশী ফ্রিল্যান্সার, কাজ নেন ডুল্যান্সার ডটকম থেকে। তিনি বলেন, এটি নিজেকে স্বাধীন করার রাস্তা। আর ডুল্যান্সার আমাকে দিয়েছে স্বাধীনভাবে কাজ করার সুযোগ। আমি গত ৭ মাসে কাজ করেছি মোট ১৭টি এবং ইনকাম করেছি ৪ লাখ টাকার মতো। তিনি বলেন, ফ্রিল্যান্সিং হলো কর্পোরেট পরিবেশে থেকে সমপূর্ণভাবে মুক্ত জীবনে বাস করার একটি অনন্য উপায়। বর্তমানে আমি সত্যিই মুক্ত, ডুল্যান্সার ডটকমে এমনও হাজার সাফল্যের গল্প আছে।
ভবিষ্যতের ডুল্যান্সার
রোকন ইউ আহম্মেদ আরও বলেন, আমরা একটা টিম গঠন করতে সক্ষম হয়েছি, যেখানে আমরা অনলাইনে অনেক ট্যালেন্ট খুঁজে পাচ্ছি। এখন আমাদের এটা ধরে রাখতে হবে। ডুল্যান্সার বাংলাদেশে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্রিল্যান্সিং নামক একটা ট্রেনিং সেন্টার নিয়ে আসছে, যেখানে  পিএইচপি, মাই এসকিউএল, ডিজাইন, লেখা, ফোরাম পোস্টিং ইত্যাদির ওপর বিশেষ প্রশিক্ষণ দেয়া হবে। এরই মধ্যে ডুল্যান্সার সিঙ্গাপুরে একটা ডাটা সেন্টার গড়ে তুলেছে। যেখান থেকে ফ্রিল্যান্সাররা খুব কম খরচে ডেভেলপমেন্ট এবং টেস্টিংয়ের জন্য সার্ভার ভাড়া নিতে পারবে।
Source...

Please Forgive Technical Mistakes

1 comment:

  1. How to Hacked Your Dolancer ID
    প্রিয় Dolancer বোন ও ভাইয়েরা, আপনারা Upper Link Boss ও Dolancer Boss দের হতে সাবধান। কতিপয় হীন ও দূ্র্নীতিবাজ Upper Link Boss ও Dolancer Boss দের একটি সিন্ডিকেট কয়েক মাস যাবত Downline এর ID ও mail hack করে নিজেদের দখলে নিয়ে নিচ্ছেন। পরবর্তিতে Dolancer Office এর উর্ধ্বতন কর্মকর্তাদের যোগ সাজশে ID –র mail পরিবর্তন করে নিচ্ছেন। যাতে আপনি কখনো কোন উপায়ে আপনার mail টি Recover করতে পারলেও আপনার Dolancer ID ফেরত না পান। আর এ ধরনের কাজে Dolancer Office এর কিছু দূ্র্নীতিবাজ কর্মকর্তাগনই প্রেরণা দিচ্ছেন। অথচ Hacked হওয়া ID-র মালিকগন দিনের পর দিন ঘুরেও তাদের ID Recover করতে পারছেন না।
    তাই শ্রদ্ধেয় MD sir এর নিকট আকুল আবেদন যতদ্রুত সম্ভব প্রত্যেকটি Dolancer account কে ProwebPay user account এর মত National ID Verify এর মাধ্যমে ID-র সঠিক মালিকানা নিশ্চিত করুন, নতুবা আপনার Dolancer Office এর দূ্র্নীতিবাজ কর্মকর্তাগন এবং Upper Link Boss রা সকল ID-র মালিক হয়ে যাবে।
    তথ্য সংগ্রেহঃ আমি নাম প্রকাশে অনিচ্ছুক। Dolancer Office এর একজন সাধারণ কর্মচারী।

    ReplyDelete

Post You Comment....

Join in Dolancer

Popular Posts